বিবিপি নিউজ: ফের মোদী মন্ত্রী সভায় রদবদল। নতুন দুই কেন্দ্রীয় মন্ত্রী পাচ্ছে পশ্চিমবঙ্গবাসী। এবার কেন্দ্রীয় মন্ত্রীর তালিকায় স্থান পেয়েছেন শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিক। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। বেশ কয়েকজনকে দেখা যাবে মন্ত্রিসভায়। নতুন যাঁরা মন্ত্রী হচ্ছেন, তাঁরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে পৌঁছতে শুরু করেছেন।
