দিলীপ কুমারের শেষকৃত্যে হাজির শাহরুখ-ধর্মেন্দ্র-বিদ্যারা - BBP NEWS

Breaking

বুধবার, ৭ জুলাই, ২০২১

দিলীপ কুমারের শেষকৃত্যে হাজির শাহরুখ-ধর্মেন্দ্র-বিদ্যারা

 


বিবিপি নিউজ: ফের বলিউডে নক্ষত্রপতন। দিলীপ কুমারের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে সিনে জগত। প্রবীণ অভিনেতার শেষযাত্রায় হাজির হয়েছেন বলিউডের বাদশা থেকে শুরু করে নবীন অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা।


আজ বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।

অভিনেতার মৃত্যুর পর তাঁর দেহ হাসপাতাল থেকে মুম্বইয়ের বাসভবনে আনা হয়। এদিন অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে হাজির হয়েছিলেন আনিল


কাপুর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরে সহ অন্যান্যরা।

কিংবদন্তি অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর মুম্বইয়ের বাড়িতে হাজির শাহরুখ খান, ধর্মেন্দ্র, সিদ্ধার্থ রায় কাপুর, বিদ্যা বালান। পরিচালক তথা প্রযোজক করণ জোহরকে এদিন বর্ষিয়ান অভিনেতার মুম্বইয়ের বাড়ির বাইরে দেখা যায়।

Pages