বিবিপি নিউজ: দেশ জুড়ে মারন ভাইরাসের থাবা থেকে রক্ষা পেতে চলছে টিকা কর্মসূচি। আর এই টিকাকরন নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্ক দেখা দিয়েছে। কিন্তু এরই মধ্যে বিজ্ঞানীরা সুখবর দিলেন। করোনা ভাইরাস বিরুদ্ধে এই টিকার দুটি ডোজই শরীরে করোনা থেকে ৯৮ শতাংশ সুরক্ষা তৈরি বলে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে।
পাঞ্জাব সরকারের সঙ্গে যৌথভাবে চালানো এক সমীক্ষায় চণ্ডীগঢ়ের পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ জানিয়েছে, করোনাটিকার একটি ডোজ ৯২ শতাংশ এবং দুটি ডোজ ৯৮ শতাংশ সুরক্ষা দেয়। এই সমীক্ষাটি পাঞ্জাবের পুলিশ সদস্যদের উপর করা হয়েছে। ডা. ভিকে পাল বলেছেন, টিকা না নেয়া চার হাজার ৮৬৮ জন পুলিশ সদস্যের মধ্যে ১৫ জন করোনায় মারা গিয়েছেন। পরবর্তীতে ৩৫ হাজার ৮৫৬ জন পুলিশকে প্রথম ডোজ দেওয়া হলে তাদের মধ্যে ৯ জন মারা যান এবং মোট ৪২ হাজার ৭২০ জনকে দুটি ডোজই দেওয়া হলে তাদের মধ্যে দু’জন করোনায় মারা যান।
