সহজ উপায়ে দূর করুন চোখের নিচের কালো দাগ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

সহজ উপায়ে দূর করুন চোখের নিচের কালো দাগ



বিবিপি নিউজ: সবাই চায় তার দু চোখ যেন দেখতে বেশ আকর্ষণীয় ও সুন্দর হয়। কিন্তু চোখের সৌন্দর্য অনেকাংশেই নষ্ট করে দেয় চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল। যা খুবই অস্বস্তিকর একটি সমস্যা। এই সমস্যা নারী-পুরুষ উভয়েরই হয়ে থাকে। চোখের নিচে কালো দাগ পড়ার বেশ কিছু কারণ রয়েছে।


 যেমন- খাবারে অনিহা, অতিরিক্ত দুশ্চিন্তা, রাত জেগে থাকা বা ঘুম কম হওয়া, অতিরিক্ত কাজের চাপ নেয়া, বার্ধক্যজনিত কারণ, অনেক সময় সূর্যের অতি বেগুনি রশ্মির জন্য চোখের নিচে কালো দাগ হয়ে থাকে। তবে চিন্তার কিছু নেই, কোনো প্রসাধনী ছাড়া আপনি নিজেই চোখের নিচে কালো দাগ দূর করতে পারেন। বেশির ভাগ ক্ষেত্রেই যত্নের অভাবে ডার্ক সার্কেল'র তৈরি করে। তাই একটু সচেতন হন, নিজের যত্ন নিন। চলুন এবার জেনে নেওয়া যাক চোখের নিচে কালো দাগ দূর করার সহজ কিছু ঘরোয়া উপায়-


>> রাতে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।


>> রোদে চলাফেরার সময় রোদ চশমা ব্যবহার করুন।


>> মানসিক স্ট্রেস এড়িয়ে চলুন। সবসময় মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন।


>> খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে পারেন। ৪ থেকে ৫ দিন এই পেস্টটি ব্যবহার করুন।


>> ঘুমাতে যাবার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করলে ডার্ক সার্কেল কমানো যায়।


>> বরফ টুকরো নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে ম্যাসেজ করুন। চোখের কালো ভাব দূর করতে বরফ ভালো উপকার দেয়।


>> দু’ফোটা মুধু চোখের চারপাশে ধীরে ধীরে মাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের ওপরের ত্বক রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে।


>> গোলাপজল ব্যবহার করতে পারেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। এটি চোখে কমলতা ফেরাবে এবং ক্লান্তি ভাব দূর করবে।      


Pages