বিবিপি নিউজ: ফলের রাজা আম। সে হিমসাগর হোক বা ভুতো বা মালদহের আম। আম তো আম-ই হয়। বাঙালির অন্যতম প্রিয় ফল। আমের নাম শুনলেই আট থেকে আশি সকলের জিভে জল আসে। তবে আম খাওয়ার আগে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা উচিত। আমে নানান পুষ্টিকর উপাদান থাকে। তবে অত্যধিক পরিমাণে আম খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। অতিরিক্ত আম খেলে কী কী সমস্যা দেখা দিতে পারে জেনে নিন—
• আমে অত্যধিক পরিমাণে শর্করা থাকে এতে- টক ও মিষ্টি স্বাদের জন্য আম সকলের প্রিয়। তবে পাকা আমে শর্করার পরিমাণ অনেক বেশি থাকে, যা রক্তে শুগার লেভেল বাড়িয়ে দিতে পারে।
• অধিক পরিমাণে আম খেলে অন্ত্র জ্বালা করতে পারে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অত্যধিক পরিমাণে ফাইবার সমৃদ্ধ ফল আবার ডায়রিয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।
• ওজন বৃদ্ধির কারণ হতে পারে- আমে শর্করা ও ক্যালরি দুই বেশি থাকে। তাই যাঁরা ওজন কম করার চেষ্টা করছেন, তাঁরা আম খেলে ওজন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে।
• আমে ইউরুশিওল কেমিক্যাল থাকে। তাই যাঁদের এই রসায়নের প্রতি সংবেদনশীল, তাঁরা যদি আম খান তাঁদের মধ্যে ডার্মাটাইটিসের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে ত্বকে ফোলাভাব দেখা যেতে পারে। ত্বকে চুলকানিও হতে পারে। এর ফলে সর্দি লাগা আবার পেটে ব্যথার সমস্যাও দেখা দিতে পারে।
