দীর্ঘ বৈঠকে মমতা–পিকে,সাংগঠনিক রদবদল!‌ - BBP NEWS

Breaking

শনিবার, ১০ জুলাই, ২০২১

দীর্ঘ বৈঠকে মমতা–পিকে,সাংগঠনিক রদবদল!‌



বিবিপি নিউজ: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জয়ের পর  তৃনমূলের ভোটকৌশুলি প্রশান্ত কিশোর ওরফে পিকের টিমের স্বস্তি মিলেছিল। 

কয়েকটা মাস নিস্তব্ধ থাকার পর ফের প্রকাশ্যে আসলেন পিকে। পরামর্শ দিলেন রাজ্যের নেত্রীকে। এমনটাই দলের অন্দরে শোনা যাচ্ছিল। তৃণমূলে জেলাস্তরে আমূল বদল আনা হবে। কিছু ক্ষেত্রের সংস্কারও হবে। সেই কথা যে সত্যি, তার আঁচ এদিন পাওয়া গেল। 


শুক্রবার দুপুরে কালীঘাটে মমতার বাড়িতে বসে বৈঠক করলেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর, বৈঠকে জেলাস্তরে সাংগঠনিক রদবদল নিয়েই কথা হয়েছে দু’‌জনের।

এদিন বিধানসভা অধিবেশনের শেষ দিন ছিল। কিন্তু বিধানসভায় যাননি মমতা। নবান্নেও যাননি। সেখানে স্যানিটাইজেশনের কাজ চলছে। তাই এদিন কালীঘাটের বাড়িতেই ছিলেন তৃনমূল সুপ্রিম। সেখানেই আসেন পিকে।

 ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত মমতার হয়ে ভোটকৌশল তৈরির দায়িত্বে রয়েছে তাঁর সংস্থা। এর আগে জুন মাসে সর্বভারতীয় এবং রাজ্য স্তরে সাংগঠনিক বদল আনেন মমতা।

 খবর, সেটা পিকে–র পরামর্শে। মমতা ঘোষণা করেন, ‘‌এক ব্যক্তি এক পদ’‌। অর্থাৎ এক জন নেতা একটি পদেই থাকতে পারবেন। সেই নীতিতে রাজ্যের বেশ কয়েক জন মন্ত্রীকে দলীয় পদ ছাড়তে হবে। আবার দলের কোনও পদাধিকারীকে নিয়োগ করা হবে না প্রশাসনিক পদে। 

এবার সেই নিয়েই সম্ভবত আলোচনায় বসলেন মমতা আর পিকে। নতুন নিয়মের ফলে অন্তত চারটি জেলার জেলা সভাপতি বদল করতে হবে মমতাকে। নয়তো বদল আনতে হবে মন্ত্রিসভায়। 


Pages