জনসাধারণের জন্য খুলে দেওয়া হল বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুল - BBP NEWS

Breaking

শনিবার, ১০ জুলাই, ২০২১

জনসাধারণের জন্য খুলে দেওয়া হল বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুল


বিবিপি নিউজ: সুইমিং পুলের নিচে যেন রয়েছে আস্ত একটা শহরের সুযোগ-সুবিধা। দানবীয় এক ঝিনুকের আদলে তৈরি ১৯৬ ফুট (৬০ মিটার) গভীর পুলের একবারে উপর থেকে শেষ তল পর্যন্ত আছে ১ কোটি ৪০ লাখ লিটার স্বচ্ছ জল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সদ্য উন্মুক্ত বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুল ‘ডিপ ডাইভ দুবাই’ এর কথা।


 এখানে ডুব দিয়ে সাঁতারুরা এ ঘর থেকে ও ঘরে যেতে পারবেন। সুইমিং পুলের নিচে রয়েছে আধুনিক সব রকম ব্যবস্থা। রয়েছে বিলিয়ার্ড খেলার জায়গা, লাইব্রেরি, রেস্টুরেন্ট, কনফারেন্স কক্ষসহ বিভিন্ন আধুনিক সুবিধাও।


এতদিন বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুল ছিল পোল্যান্ডের দখলে, যার গভীরতা ছিল ৪৫ মিটার বা ১৪৮ ফুট প্রায়। কিন্তু ৬০ মিটার বা ১৯৬ ফুট গভীর সুইমিংপুল নির্মাণ করে বিশ্ব রেকর্ডটি নিজেদের দখলে নিয়েছে দুবাই।

দুবাইয়ের গভীর এই সুইমিংপুলটি আন্তর্জাতিক অলিম্পিক গেমসে থাকা ৬টি সুইমিংপুলের সমান। গত মাসের ২৭ জুলাই এটিকে বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুলের খেতাবে ভূষিত করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এটি উদ্বোধন করেছেন। তিনি ছিলেন পরিদর্শনকারী ব্যক্তিদের মধ্যে প্রথম। 

Pages