বিবিপি নিউজ: দেশের জাত বিদ্বেষ নিয়ে এবার মুখ খুললেন RSS প্রধান মোহন ভাগবত। সংঘের মুসলিম-বিরোধী ভাবমূর্তি খণ্ডনের জেরেই আসরে নেমেছেন ভাগবত। বললেন, 'কেউ যদি বলেন, মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দু নন।' সঙ্গে দাবি করলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) বরাবর ভারতের মানুষের ডিএনতে বিশ্বাস করে এসেছে। আর হিন্দু এবং মুসলিমদের একই চোখে দেখে এসেছে।রবিবার গাজিয়াবাদে খাওয়াজা ইফতেকারের বই প্রকাশ অনুষ্ঠানে ভাগবত দাবি করেন, আরএসএস সংখ্যালঘু-বিরোধী বা ভারতে মুসলিমরা বিপদের মধ্যে আছেন বলে যে ‘ভয়’ দেখানো হচ্ছে, তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। সংঘ প্রধান বলেন, ‘যখন লোকজন হিন্দু-মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেন, তখন আমরা বলি যে আমরা ইতিমধ্যে ঐক্যবদ্ধ। আমরা পৃথক নই।’ তিনি জানান, রাজনৈতিক দলগুলি মানুষকে একত্রিত বা বিবাদ বৃ্দ্ধির ক্ষেত্রে সাহায্য করতে পারে না। তবে প্রভাবিত করতে পারে। ভারতে সংখ্যাগুরুদের আধিপত্য বাড়ছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সেই ভয়ও কাটানোর চেষ্টা করেন ভাগবত। তিনি দাবি করেন, সংখ্যালঘুদের উপর যখন অত্যাচার হয়, তখন সংখ্যাগুরুদের তরফেই প্রতিবাদের আওয়াজ তোলা হয়। সংখ্যালঘুদের উপর গো-রক্ষকদের বিরুদ্ধে যে হামলার অভিযোগ ওঠে, তা নিয়েও মুখ খুলেছেন সংঘ প্রধান। তিনি জানান, গরুকে ভারতে পুজো করা হয়। কিন্তু গো-রক্ষার নামে হিংসাত্মক পথে যাওয়ার ঘটনা কখনওই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ‘আইন নিজস্ব পথে চলবে।
সোমবার, ৫ জুলাই, ২০২১
