বঙ্গ বিজেপিতে কোনঠাসা সৌমিত্র খাঁ! বিজেপি যুব মোর্চার সভাপতি পদে রদবদলের সম্ভাবনা, নতুন পদে দৌড়ে কে? - BBP NEWS

Breaking

শনিবার, ১০ জুলাই, ২০২১

বঙ্গ বিজেপিতে কোনঠাসা সৌমিত্র খাঁ! বিজেপি যুব মোর্চার সভাপতি পদে রদবদলের সম্ভাবনা, নতুন পদে দৌড়ে কে?



বিবিপি নিউজ: রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র কড়া মন্তব্যের জেরে দলেই কোনঠাসা অবস্থা তৈরি হয়েছে।  এর জেরে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতির পদ নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে।  রাজ্য যুব মোর্চার সভাপতি পদ থেকে সরানো হতে পারে সৌমিত্র খাঁ-কে। প্রসঙ্গত, মন্ত্রিসভায় রদবদলের দিন কার্যত নিজেই ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। সেদিন তোপ দেগেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে। তারপরেই দিলীপ ও শুভেন্দু সৌমিত্রকে নিশানা করে পাল্টা তোপ দেগেছিলেন। সেদিনের ফেসবুক লাইভ ভালোভাবে নেয়নি বিজেপি। এমনকী শৃঙ্খলাভঙ্গের অভিযোগ করে বৃহস্পতিবার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন দিলীপ ঘোষ। আর এরপরই সৌমিত্রকে অপসারণের সম্ভাবনা জোরালো হচ্ছে। রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্রর পরিবর্তে তিনজনের নাম নতুন সভাপতির পদে জল্পনা বাড়াচ্ছে। প্রথম নামটি পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। দিলীপ ঘোষের প্রথম পছন্দ হিসেবে তাঁর নামই সামনে আসছে। এছাড়াও রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং ময়নার বিধায়ক অশোক দিন্দার নাম সামনে আসছে। তবে এই বিষয়ে সৌমিত্র খাঁ-কে জানান, তিনি অব্যাহতি চাইছিলেন। 

Pages