বিবিপি নিউজ: অবশেষে কিছুটা হলেও স্বস্তি মিলল পশ্চিমবঙ্গের বাসীদের। সোমবার স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুসারে রাজ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১,০০০ -এর নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ। এদিন নতুন করে ৮৮৫ জন আক্রান্তের খোঁজ মিলেছে। তবে রবিবার পরীক্ষাও হয়েছে কম। রাজ্যে ৪০ হাজারের কিছু বেশি পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এদিন করোনায় মৃতের হারও কমেছে। গত ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু হয়েছে।রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। একমাত্র উত্তর ২৪ পরগনা ছাড়া সব জেলায় সংক্রমণ ১ বা ২ সংখ্যায়। তবে বিশেষজ্ঞদের অনুমান সোমবার পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্তের সংখ্যাও সামান্য বাড়তে পারে। নতুন সংক্রমণের ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৫.০৬ লক্ষ।সোমবারের বুলেটিন অনুসারে রাজ্যে করোনায় একদিনে মৃত্যু হয়েছে ১৮ জনের। উত্তর ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে ২ জন করে। যার ফলে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৮১৭। এদিন রাজ্যে সেরে উঠেছেন ১,৬৯৭ জন। যার ফলে অ্যাক্টিভ কেস কমেছে ৮৩০টি। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৯৫০।
মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
