Student credit card: ১০ দিনেই ২৬ হাজার আবেদনপত্র,প্রকল্পে ব্যাপক সাড়া - BBP NEWS

Breaking

রবিবার, ১১ জুলাই, ২০২১

Student credit card: ১০ দিনেই ২৬ হাজার আবেদনপত্র,প্রকল্পে ব্যাপক সাড়া



বিবিপি নিউজ:‌ রাজ্যের পড়ুয়াদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আর্থিক ভাবে পড়ুয়াদের পাশে থাকতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই জন্যই ৩০ জুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আর তার ১০ দিন যেতে না যেতেই সাড়া মিলছে চোখে পড়ার মতো। 


স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হওয়ার ১০ দিনে আবেদন ছাড়িয়েছে ২৬ হাজার।  এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‌রাজ্যে থেকে পড়াশোনা করার জন্য আবেদন করেছেন ১৯,৯৪৮ জন পড়ুয়া। রাজ্যের বাইরে গিয়ে পড়ার জন্য আবেদনের করেছেন ৫,৮৯৯ জন পড়ুয়া। ৯ জুলাই পর্যন্ত মোট আবেদনপত্র জমা পড়েছে ২৫,৮৪৭ জন পড়ুয়ার। যার মধ্যে রয়েছে ১৬,৩৮৪ জন ছাত্র এবং ৯,৪৬১ জন ছাত্রীর আবেদন।’‌ প্রসঙ্গত,পড়ুয়াদের স্বপ্ন বাস্তবায়িত করতে সূচনা করা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পড়ুয়ারা আমাদের গর্ব বলেও জানান মমতা ব্যানার্জি। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্যই চালু করা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দশম শ্রেণি থেকেই মিলবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা। দশম শ্রেণি থেকে স্নাতকোত্তর অবধি মিলবে এই শিক্ষাঋণের সুবিধা। ১০ লক্ষ টাকা অবধি দেওয়া হবে শিক্ষাঋণ। ৪০ বছর বয়স অবধি মিলবে এই শিক্ষাঋণ। আর এই ঋণ নিতে কোনও গ্যারেন্টার লাগবে না। রাজ্য সরকার নিজে এই শিক্ষাঋণের গ্যারেন্টার। কোর্স ফি, টিউশনের খরচ, ল্যাপটপ কেনার টাকা, কম্পিউটার কিনতে কাজে লাগবে এই ঋণ। প্রতিযোগিতামূলক পরীক্ষার কাজে লাগবে এই শিক্ষাঋণ।’‌  

Pages