কলকাতায় নিষিদ্ধ বাজি ফেটে আহত সরকারি হাসপাতালের ডেপুটি সুপার - BBP NEWS

Breaking

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

কলকাতায় নিষিদ্ধ বাজি ফেটে আহত সরকারি হাসপাতালের ডেপুটি সুপার



বিবিপি নিউজ: হাইকোর্টের নির্দেশ কে বুড়ো আংগুল দেখিয়ে অবৈধ ভাবে নিষিদ্ধ বাজির রমরমিয়ে চলছে ব্যবসা। এবার সেই নিষিদ্ধ বাজি ফেটে আহত হলেন সরকারি হাসপাতালের ডেপুটি সুপার। ঘটনাটি ঘটেছে খাস কলকাতাতেই। বাজির আগুনে আহত হয়েছেন রামপুরহাট মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার ডা. দ্বৈপায়ন বিশ্বাস। এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই চিকিৎসক। জানা গেছে,দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায় বাড়ি তাঁর। গত শুক্রবার পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। বাড়ির অদূরেই অভিজাত এক আবাসনের সামনে পোষ্যকে হাঁটাচ্ছিলেন। ডা. দ্বৈপায়ন বিশ্বাসের কথায়, আচমকাই পরপর চার পাঁচটা নিষিদ্ধ শব্দবাজি ফাটে। ভয় পেয়ে ছুটতে শুরু করে তাঁর পোষ্য। বগলস ধরতে দৌড়তে শুরু করেন চিকিৎসকও। বাইপাস থেকে নামার একটি সিড়ি ছিল। সেখানেই হুমড়ি খেয়ে পরেন তিনি। চোট লাগে কপালে, কব্জিতে, নাকের তলায়। দিনের আলোয় নিষিদ্ধ শব্দবাজি ফাটিয়ে উল্লাস! এহেন ঘটনায় বিস্মিত ডেপুটি সুপার। তিনি জানিয়েছেন, এত জনসচেতনতা মূলক প্রচারের পরেও যদি এমন দৌরাত্ম্য দেখা যায়, সেটা অনভিপ্রেত প্রসঙ্গত, পরিবেশ বান্ধব ব্যতীত অন্য আতসবাজি নয়। নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে সিলমোহর পড়েছিল কলকাতা হাই কোর্টেরও। শুধু তাই নয়, আতসবাজি  ফাটানোর জন্য নির্দিষ্ট সময়ও ঠিক করে দেওয়া হয়েছিল। কালীপুজোর দিন রাত আটটা থেকে দশটার মধ্যেই পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে। কিন্তু বাস্তবে অনেক জায়গাতেই লঙ্ঘিত হয়েছে নিয়ম। এমনই এক ঘটনার জেরে হাত ও পায়ে চোট পেলেন রামপুরহাট মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার ।

Pages