মা ফ্লাইওভার থেকে ঝাঁপ সরকারি গাড়ির চালকের, হাসপাতালে মৃত্যু - BBP NEWS

Breaking

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

মা ফ্লাইওভার থেকে ঝাঁপ সরকারি গাড়ির চালকের, হাসপাতালে মৃত্যু



বিবিপি নিউজ: রবিবার সন্ধ্যায় ফের মা উড়ালপুলে  দুর্ঘটনা। গাড়ি থামিয়ে উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সরকারি গাড়ির চালক। মৃতের নাম জানা যায়নি। তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


 পুলিশ সূত্রে খবর, পার্কসার্কাসের  দিক থেকে রুবির দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে ‘Govt of West Bengal’ লেখা লোগো ছিল। উড়ালপুলের ১৮ নং পিলারের কাছে গাড়িটি থেমে যায়। তারপর চালক গাড়ি থেকে বেরিয়ে উড়ালপুল থেকে ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাত সাড়ে আটটার পর এই দুর্ঘটনাটি ঘটে। তদন্তে নেমেছে পুলিশ।  সন্ধের দিকে মা ফ্লাইওভার খানিকটা শুনশান। রবিবার  আরও ফাঁকা ছিল রাস্তা। মা উড়ালপুলে এ ধরনের মরণঝাঁপ কিংবা দুর্ঘটনা নতুন নয়। একাধিক ঘটনায় বারবার খবরের শিরোনামে চলে আসে কলকাতা শহরের অন্যতম সংযোগকারী এই ফ্লাইওভার।  ফলে উড়ালপুলের নিরাপত্তা নিয়েও হাজার প্রশ্ন ওঠে। আর এবার আত্মহত্যার মতো ঘটনা ঘটল।  মৃত ব্যক্তির নাম-পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি রাজ্য সরকারের কোন বিভাগের কর্মী, কী কারণেই বা এভাবে ঝাঁপ দিলেন, সেসব খতিয়ে দেখা হচ্ছে। 

Pages