বিবিপি নিউজ: চুরি,ডাকাতি, সিন্থাই অহরহ শোনা যায়। তাই বলে বিরিয়ানি লুট। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। খাস কলকাতাতেই দোকান থেকে বিরিয়ানি লুট করল একদল দুষ্কৃতি। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। শুধু বিরিয়ানি নয় পাশাপাশি দোকানের জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। রাতে অন্ধকারে শনিবার রাতে দমদমের ঘোষপাড়ার একটি বিরিয়ানির দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, কর্মীদের মারধর করে দোকানে লুটপাট চালায় তারা। বিরিয়ানি-সহ অন্যান্য জিনিস নিয়ে দোকান ছাড়ে।
অভিযোগ, ওই দোকান থেকে বেরিয়ে এলাকায়ও তাণ্ডব চালায় অভিযুক্তরা। ভাঙচুর করে বেশ কয়েকটি বাইক। ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকার বাসিন্দারা। এই ঘটনার খবর পেয়েই ওই দোকানে যান দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর রাজু সেন শর্মা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।