লক্ষ্য ২৪-এর লড়াই,ওয়ার্কিং কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত তৃণমূলের - BBP NEWS

Breaking

সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

লক্ষ্য ২৪-এর লড়াই,ওয়ার্কিং কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত তৃণমূলের



বিবিপি নিউজ: গোটা দেশ জুড়ে নিজেদের শিকড় শক্তপোক্ত করে চলেছে তৃণমূল। লক্ষ্য ২৪-এ মোদী সরকারকে হটানো। সেই লক্ষ্যে এবার তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে জায়গা পেতে চলেছেন অন্যান্য রাজ্যের নেতারা৷ এ দিন কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠক হবে দিল্লিতে৷ 



এদিন কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল৷ বৈঠকের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ বারো জন কংগ্রেস বিধায়ক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন৷ বিজেপি বিরোধিতায় সাংমা সহ বাকি বিধায়কদের আরও সুর চড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ শুধু তাই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতে দলের সংগঠন বিস্তারে মুকুল সাংমাকেই মমতা বন্দ্যেপাধ্যায় দায়িত্ব দেন বলে খবর৷ তৃণমূলের এই ওয়ার্কিং কমিটির বৈঠকেও হরিয়ানার নেতা অশোক তানওয়ার, প্রাক্তন জেডিইউ নেতা পবন বর্মা, তৃণমূলে যোগ দেওয়া লিয়েন্ডার পেজরা উপস্থিত ছিলেন৷ বর্তমানে তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে একুশ জন রয়েছেন৷ তা বাড়িয়ে ওয়ার্কিং কমিটিতে তিরিশ জনকে জায়গা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ অশোক তানওয়ার, মুকুল সাংমা, যশবন্ত সিনহাদেরও ওয়ার্কিং কমিটিতে নিয়ে আসা হচ্ছে বলে খবর৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া হয়েছে বলে খবর৷



Pages