হোটেলের ঘর থেকে উদ্ধার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মৃতদেহ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

হোটেলের ঘর থেকে উদ্ধার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মৃতদেহ



বিবিপি নিউজ: পুরীর হোটেলের ঘর থেকে মৃত দেহ উদ্ধার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মৃত পুলিশ আধিকারিকের নাম অলোক রায়ের। পরিবারের সকলের সঙ্গে পুরী গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না। পুরীর হোটেল থেকে সোমবার তাঁর নিথর দেহ উদ্ধার হয়। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বাড়ির সকলে সন্ধ্যার দিকে সি-বিচে ঘুরতে গিয়েছিলেন। সেই সময়ে পুরীর সোনা ইন্টারন‍্যাশনাল হোটেলে ছিলেন ওই পুলিশ কর্তা। পরিবারের সদস্যরা ফিরে এসে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চিকিৎসককে। কিন্তু শেষরক্ষা করা সম্ভব হয়নি। ততক্ষণে সব শেষ। তবে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের তরফে। তবে বিশেষ সূত্রের খবর, সম্ভবত শারীরিক অসুস্থতাতেই মৃত্যু হয়েছে তাঁর। অথবা আচমকা হার্ট অ্যাটাক হয়, যার জেরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজই অলোক রায়ের নিথর দেহ কলকাতায় ফিরিয়ে আনা হবে। মৃত অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক রায় ১৯৮৬ সালের ব‍্যাচ। ইতিমধ্যেই পুরী পুলিশের আধিকারিকরা ACP অলোক রায়ের দেহ নিজেদের হেফাজতে নিয়েছেন। যোগাযোগ করা হয়েছে কলকাতা পুলিশের সঙ্গে। কলকাতা পুলিশের একটা দল রওনা হয়েছে পুরীর উদ্দেশ্যে। আজ মঙ্গলবার সমস্ত নিয়ম মেনে দেহ ময়না তদন্ত করা হবে। তারপরেই স্পষ্ট হবে কী থেকে মৃত্যু হয়েছে পুলিশ কর্তার।


Pages