সোনু নিগমের গলায় তৃণমূলের 'খেলা হবে' স্লোগান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বন্ধু' বলে সম্বোধন, জল্পনা শুরু - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

সোনু নিগমের গলায় তৃণমূলের 'খেলা হবে' স্লোগান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বন্ধু' বলে সম্বোধন, জল্পনা শুরু



বিবিপি নিউজ: এবার সোনু নিগমের মুখেও শোনা গেল তৃণমূলের 'খেলা হবে' স্লোগান। সোশ্যাল মিডিয়ায় সোনুর সেই ভিডিও রীতিমতো আলোড়ন ফেলেছে। শুধু তাই নয়, ওই ভিডিওতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বন্ধু বলে সম্বোধন করেছেন বলিউডের এই বিখ্যাত গায়ক। এরপরেই তৈরি হয়েছে  জল্পনা। তবে কি এবার সনু নিগমও ঘাসফুলের পথে? প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের শেষ বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগানকে হাতিয়ার করে তৃণমূল শোরগোল ফেলেছিল, সেটাই এখন গায়ক সোনু গলায়! হ্যাঁ,

KHELA HOBE..🔥❤️ pic.twitter.com/xcZkXBCRUB

— Agnisha Banerjee (@BanerjeeAgnisha) November 29, 2021

একটি ভিডিওতে সনুকে বলতে শোনা গিয়েছে, 'নমস্কার, ডায়মন্ড হারবার, আপনাদের সঙ্গে ৫ ডিসেম্বর দেখা হচ্ছে এসিডিও গ্রাউন্ডে, আমার বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। শীঘ্রই দেখা হচ্ছে। খেলা হবে।' আর সনুর এই ভিডিওর পরেই তুঙ্গে উঠেছে জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সনুর 'বন্ধু সম্বোধন' নিয়ে এবার কানাঘুষো শুরু হয়েছে। তবে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখাবেন সনু নিগম? সে বিষয়ে অবশ্য এখনও কিছু স্পষ্ট নয়।


Pages