বিবিপি নিউজ: কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বার বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও হাজিরা দেয়নি বিকাশ। অবশেষে এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল। আদালত সূত্রে খবর, কয়লাকাণ্ডে এ বার বিকাশ মিশ্র অন্তর্বর্তী জামিন খারিজ করে দিল আসানসোল আদালত। কারন, আসানসোল আদালতের অন্তর্বর্তীকালীন জামিন থাকাকালীন বার বার আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও স্বাস্থ্যের কারণে হাজির হননি বিকাশ। সেই কারণেই গ্রেফতারি পরোয়ানা জারি করল করল আদালত।কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র হলেন মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই। বিকাশ মিশ্র অন্তর্বর্তীকালীন জামিন বাতিলের জন্য সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন করা হয় এপ্রিল মাসে। গত মার্চ মাস নাগাদ বিকাশ মিশ্র অন্তর্বর্তীকালীন জামিন পান। এবার হাজিরা না দেওয়ার গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।
বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১