পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নিরপেক্ষ ভোট সম্ভব নয়, ট্যুইট রাজ্যপাল ধনকড়ের - BBP NEWS

Breaking

বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নিরপেক্ষ ভোট সম্ভব নয়, ট্যুইট রাজ্যপাল ধনকড়ের

 


বিবিপি নিউজ: রাজ্যের পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকা নিয়ে এক দিকে যেমন সরব হচ্ছে বিরোধীরা, তেমনই বার বার কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার সন্ধ্যায় ফের একটি ট্যুইক্ট করে লিখেছেন, "কেন্দ্রীয় বাহিনী ছাড়া নিরপেক্ষ ভাবে ভোট সম্ভব নয়। রাজ্য নির্বাচন কমিশনকে জানালেন রাজ্যপাল। কলকাতা পুরসভার নির্বাচনের জন্য বিরোধীদের দাবি করছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর। যে পুলিশ দিয়ে ভোট করানোর কথা বলা হচ্ছে তা যথোপযুক্ত নয়। আশাকরি রাজ্য নির্বাচন কমিশন এর যথোপযুক্ত উত্তর দেবে।"


এর আগে রাজ্যপালের তরফ থেকে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কেন দেওয়া হবে না তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে বিস্তারিত একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠির উত্তরে রাজ্য নির্বাচন কমিশন জানায়, রাজ্য প্রশাসন ও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণ পুলিশ রয়েছে। সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই। রাজ্য পুলিশের সাহায্যেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।সেই উত্তরেই খুশি নন রাজ্যপাল। তাঁর কথায় রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ পুর নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য প্রয়োজন। যত দ্রুত সম্ভব পুর নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী আনা হোক। 

Pages