"কাঁচা বাদাম" গানের স্রষ্টা ভুবন বাদ্যকরকে আর্থিক সাহায্য মদন মিত্রের - BBP NEWS

Breaking

রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

"কাঁচা বাদাম" গানের স্রষ্টা ভুবন বাদ্যকরকে আর্থিক সাহায্য মদন মিত্রের



বিবিপি নিউজ: তাঁর গান এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। শুধু দেশ নয় দেশের বাইরেও জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই খ্যাতিই বিরম্বনা তৈরি করেছে কাঁচা বাদম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের। কারন গান ভাইরাল হলেও বন্ধ হয়েছে বাদাম বিক্রি।


শনিবার কলকাতায় পুর ভোটের প্রচারে রবীন্দ্র সরোবরের কাছে একটি চায়ের দোকানে দেখা মিললো তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে।মদন মিত্রের সঙ্গে দেখা করে নিজের আর্থিক দুরবস্থার কথা জানান তিনি। তাঁর গানে মুগ্ধ মদন মিত্র, এক কথাতেই তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মদন মিত্র জানান, তিনি ২০ হাজার টাকা তুলে দেবেন ভুবনের হাতে। এদিন ভুবনের সঙ্গে একসঙ্গে কাঁচা বাদাম গানটিও গেয়েছেন মদন মিত্র। এছাড়াও আগামী পুরভোটের দিন প্রতিটি ওয়ার্ডের পার্টি কর্মীদের জন্য বাদাম ভাজা অর্ডার করেন বিধায়ক। মদন মিত্র বলেন ও লাভলির বদলে এখন তাঁর নতুন ট্যাগলাইন বাদাম ভাজা।


Pages