ফিরহাদেই আস্থা মমতার, মেয়র সেই ববি, চেয়ারম্যান মালা রায় - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ফিরহাদেই আস্থা মমতার, মেয়র সেই ববি, চেয়ারম্যান মালা রায়

 


বিবিপি নিউজ: কলকাতা পুরসভায় ফের মেয়রের আসনে বসলেন ফিরহাদ হাকিম। চেয়ারম্যান পদে বসালেন মালা রায়কে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ঘোষণা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কলকাতা পুরভোটে বিপুল জয়। আর তারপরই বৃহস্পতিবার নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । 


দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র ভবনে দলের নেতাদের সঙ্গে ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, ''এত শান্তিপূর্ণ নির্বাচন ভারতে কোথাও করে দেখাতে পারবেন না। রাজ্য নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশকে ধন্যবাদ এত শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য়। যত জিতব, তত নম্র হবে। অহংকারের জায়গা তৃণমূলে নেই।'' তিনি যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। 

Pages