বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়: রবিবার সন্ধ্যায় প্রথম সাক্ষাৎ হল ইভেন্ট ক্রাফ্ট আয়োজিত সোশ্যাল স্টার অ্যাওয়ার্ড আসরে
নবীন ও প্রবীণ মডেল, ব্লগার, ইউটিউবার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, মেকআপ আটিষ্ট, ফ্যাশন ডিজাইনার, ফিটনেস কনসালটেন্টদের।
এদিন বিশ্ব বাংলা গেটের সন্নিকটে ফেয়ারফিল্ড মেরিয়াটে বসল এই চাঁদের হাট।
এদিনের অনুষ্ঠানে ইভেন ক্রাফটের কর্ণধার দেবরাজ দাস জানান, নবীন ও প্রবীণদের একটি সুন্দর প্লাটফর্ম ও
তাদের কে সম্মাননা দিয়ে আগামীতে তাদের কাজের প্রতি অবিচল আস্থা রাখার জন্য এই বিশেষ অ্যাওয়াডের আয়োজন।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরিচয় পর্বের মধ্যে দিয়ে , তারপর কেক কাটা ,বক্তব্য প্রদান চলতে থাকে।
অনুষ্ঠানে মূল উদ্দেশ্য উঠতি তারকাদের পরিচয়ের একটি প্ল্যাটফর্ম করে দেওয়া।
লকডাউনে যখন কর্মস্থান নিয়ে টানা পোড়েন , তখন এই ইউটিউবাররা মনোরঞ্জন করেছেন তাদের মজার ভিডিও, বিউটি টিপস, বর্তমান পরিস্থিতি ইত্যাদি কনটেন্ট দিয়ে।
তাদের দিকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইভেন ক্রাফট।