বিবিপি নিউজ: নতুন বর্ষের ছবি হিসাবে শুভ মুক্তি আসন্ন ধর্মরাজ ফিল্মস এর নতুন বাংলা ছবি "পিশাচ"-এর পোস্টার লঞ্চ হয়ে গেল শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে।ভূতের ছবি দেখার দর্শকদের আলাদা একটা রুচি আছে তাই হিমাংশু খাঁ ও মুনমুন এর প্রযোজনায় গা ছম ছম করা সাসপেন্স ভয় শিহরণ জাগানো গল্প নিয়ে নবাগত পরিচালক প্রসেন তৈরি করেছে ছবিটি।হিমাংশু ছবির চিত্রনাট্য ও সংলাপ সহ গল্প লিখেছে।সংগীত পরিচালনা করেছেন নবারুণ দাশগুপ্ত।ছবিতে অভিনয় করছেন ইন্দ্রজিৎ, মুনমুন, সান্তনা বসু,বিশ্বজিৎ চক্রবর্তী, র পাশা পাসি নবাগত সায়ন, কৌশিক,ডলি, রাজকুমার, মনা ও নাম ভূমিকায় ভাবনা।ছবিটি আগামী ইংরেজি নববর্ষে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।গান,সংগীত,অভিনয় যুগল ভূমিকায় বাংলা ছবির মন্দার বাজারে এই ছবি কতটা সফল হতে সক্ষম হবে তা বোঝা যাবে ছবি মুক্তির পর।এখন শুধু সময় অপেক্ষার।
| প্রকাশিত হল মাসিক রঙিন"দেশেরভূমি পত্রিকা" পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 7003345558 বাড়িতে বসে ক্যুরিয়ারে পত্রিকা পেতে উপরিউক্ত নম্বরের হোয়াটসঅ্যাপ করুন। |