"আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্টান-মুরলীধর লেন" BJP-কে বিঁধে বিস্ফোরক বাবুল সুপ্রিয় - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

"আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্টান-মুরলীধর লেন" BJP-কে বিঁধে বিস্ফোরক বাবুল সুপ্রিয়



বিবিপি নিউজ: ফের বিজেপি কে কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। রাজ্য বিজেপি-র অন্দরে ক্ষোভ বেড়েই চলেছে। একের পর এক নেতার দলত্যাগ, বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পৌরসভা নির্বাচনে ধরাশায়ী অবস্থা গেরুয়া শিবিরের। এরই মধ্যে এবার বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার ঘটনা সামনে আসতেই ফের শোরগোল পড়েছে। আর সুযোগ বুঝেই আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

সদ্য  বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হয়েছে।আর সেই কমিটিতেই মতুয়াদের প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তুলে বিজেপি বিধায়কদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ 'লেফট' করেছেন বিধায়ক অসীম সরকার, অম্বিকা রায়, সুব্রত ঠাকুর, মুকুটমণি অধিকারী এবং অশোক কীর্তনিয়া। আর বড়দিনে এই ঘটনা নিয়েই আলোড়ন পড়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। 'লেফট' করে যাওয়া বিধায়করা এখনও নিজেদের ক্ষোভের কারণ প্রকাশ্যে না আনলেও বিজেপি-র অন্দরে ঝড় তাতে থামছে না। আর এই পরিস্থিতিতেই পুরনো দলের নেতৃত্বকে তীব্র আক্রমণ করে বসলেন বাবুল সুপ্রিয়। 

ট্যুইটারে বাবুল লিখেছেন,


'নিজগুনে' পরের পর উইকেট পড়ছে বিজেপির | ''আজ আরও পাঁচটি গেলো মনে হচ্ছে | শিববাবু শুনলাম সব শুনে কৈলাশে গেছেন | আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্টান - মুরলীধর লেন |


— Babul Supriyo (@SuPriyoBabul) December 25, 2021


'দেশেরভূমি পত্রিকা' 


ভারত সরকার স্বীকৃত

"রঙিন মাসিক পত্রিকা"


জানুয়ারি মাসে দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হবে। এই সংখ্যায় যেসকল কবি, সাহিত্যিক লেখা দিতে চান তারা লেখা পাঠাবেন নীচের নিময় অনুযায়ী। লেখা পাঠাবেন হোয়াটসঅ্যাপে বাংলায় টাইপ করে। পিডিএফ বা ছবি তুলে লেখা পাঠালে লেখা গ্রহণ করা হবে না। হোয়াটসঅ্যাপ করুন 9564003163 এই নম্বরে। লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ ডিসেম্বর রাত ন'টা পর্যন্ত। লেখা মনোনীত হলে জানানো হবে ৩১ ডিসেম্বর রাতে। নিন্ম‌লিখিত নিয়ম অনুযায়ী লেখা পাঠাবেন।


১) ৬০০ শব্দের মধ্যে গল্প পাঠান।

২) কবিতার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লাইন।

৩) ভ্রমনের কাহিনী পাঠান ৮০০ শব্দের মধ্যে। (ভ্রমণ কাহিনির সঙ্গে একাধিক ছবি দেওয়া আবশ্যিক।)

৩) যে কেউ লেখা পাঠাতে পারেন।

৪) কোন লেখার উল্লেখিত শব্দসংখ্যা বা লাইনের মধ্যে থাকা বাধ্যতামূলক।

৫) লেখা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বাংলায় টাইপ করে পাঠাতে হবে। 

৬) লেখা পাঠানোর পাশাপাশি লেখকের নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর ও একটি নিজস্ব ছবি বাধ্যতামূলক।

 ৭) ভ্রমণকাহিনির সঙ্গে একাধিক ছবি দেওয়া আবশ্যিক।



 লেখা মনোনীত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে ৩১ ডিসেম্বর। আমরা সৌজন্য সংখ্যা দিতে অসমর্থ। সৌজন্য সংখ্যার জন্য পত্রিকার একটি সংখ্যা ও ক্যুরিয়ার চার্জ সহ ২০০ টাকা ধার্য করেছি। 

 আপনাদের সহযোগিতা কামনা করি। 


Pages