বিবিপি নিউজ: দুই বছর আগের হার সুদে আসলে তুলে নিল ভারতের যুব দল। ২০১৯ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে এই বাংলাদেশের বিরুদ্ধেই ৩ উইকেটে হেরে যেতে হয়েছিল প্রিয়ম গর্গদের ভারতকে। ৫ উইকেটে জিতে সেমি ফাইনালে চলে গেল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। টাইগার্সদের হারিয়ে সেই পরাজয়ের জ্বালা এ বার মিটিয়ে নিল যশ ধুলের দল। আগামী ২ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়েছেন বাংলার জোরে বোলার রবি কুমার। বাংলার পেসারের আগুনে স্পেলেই বিপর্যয় নামল বাংলাদেশ শিবিরে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৫ উইকেট হারিয়ে। ৬৫ বলে ৪৪ রান করে লো স্কোরিং ম্যাচে দলকে টানেন ওপেনার অঙ্গক্রিস রঘুবংশী। শুরুতেই হরনূর সিং ফিরলেও অঙ্গক্রিস ও শেখ রশিদ (২৬) মিলে দলকে ৭০/১ স্কোরে পৌঁছে দেন। তবে পরপর ৪ উইকেট হারিয়ে ৯৭/৫ হয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৩০.৫ ওভারে লক্ষ্যভেদ করে। স্বভাবতই ম্যাচের সেরা হয়েছেন রবি কুমার।র বির প্রথম স্পেল বাংলাদেশ ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। পরপর ফিরে যান মেহফিজুল ইসলাম (২), ইফতেকার হোসেন (১) ও প্রান্তিক নাবিল (৭)। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২