বিবিপি নিউজ: ক্রিকেটের মাঠে জোরকদমে চলছিল প্রাকটিস, এমন সময় হঠাৎ মাঠের মধ্যে নামলো হেলিকপ্টার। এর জেরে চমকে উঠলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারেরা। এর জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রিমিয়ার লিগ বা বিপিএলের খেলার জন্য অনুশীলন করছিল মিনিস্টার গ্রুপ অফ ঢাকা টিমের খেলোয়াড়েরা৷ মাঠে হাজির ছিলেন আন্দ্রে রাসেল তামিম ইকবালরা ৷ সকলেই প্রচণ্ড চমকে যান৷ সকলে এদিক ওদিক দৌড়তে থাকেন৷ এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের এমএ অজিজ স্টেডিয়ামে৷ প্রাণ ভয়ে ক্রিকেটারদের দৌড়াদৌড়িতে হইচই পড়ে গিয়েছে।
চট্টগ্রামের এমএ অজিজ স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ ঢাকা দলের ক্রিকেটাররা নিয়মমাফিক অনুশীলন সারছিলেন ৷ সেখানে হাজির ছিলেন আন্দ্রে রাসেল, তামিম ইকবাল, মশরাফি মুর্তাজা। রবিবার দুপুর ১ টা নাগাদ স্টেডিয়ামে নেমে পড়ে৷ ল্যান্ডিংয়ের আওয়াজে সকলে ভীষণ ঘাবড়ে যান৷ মাঠের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়৷ যদিও এই ঘটনায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে মাঠে হেলিকপ্টার নামার ঘটনা আগে থেকেই জানতেন চট্টগ্রামের এমএ অজিজ স্টেডিয়ামের কর্মকর্তারা। হেলিকপ্টারটি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স-এর জন্য ব্যাবহার করা হয়েছিল তাই খেলার মাঠে ল্যান্ডিং করে।