বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, কড়া প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২

বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, কড়া প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের

 


বিবিপি নিউজ: কেন্দ্রীয় বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য৷ এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই মর্মে ট্যুইট করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এই বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য৷ এমনিতেই সাধারণ মানুষ বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিতে চাপা পড়ে আছে৷ সরকার খালি বড় বড় কথা বলছে, অথচ বাজেটে কোনও কিছুকেই গুরুত্ব দেওয়া হয়নি৷' নিজের ট্যুইটে কেন্দ্রীয় বাজেটকে 'পেগাসাস স্পিন' বাজেট বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী৷


BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING - A PEGASUS SPIN BUDGET


— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2022

Pages