বিবিপি নিউজ: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বেলুড় মঠ থেকে কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসকেরা পরীক্ষা করছেন। সূত্রের খবর, বয়সজনিত সমস্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।