খড়গপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন চিকিৎসকদের পুনর্মিলন - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

খড়গপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন চিকিৎসকদের পুনর্মিলন

 



বিবিপি নিউজ: পূর্ব মেদিনীপুরের দিঘার এক হোটেলের অনুষ্ঠিত হল খড়গপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডাক্তারবাবুদের পুনর্মিলন। 


এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও হোমিওপ্যাথির জনক মহাত্মা হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান এবং কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন অধ্যক্ষ সদ্যপ্রয়াত স্বর্গীয় ডাঃ চিত্তরঞ্জন জানা মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়। 




উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডাঃ অনুপম নায়ক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ সচিব শংকর মণ্ডল। সান্ধ্যকালীন আলোচনা সভায় বোর্ডগঠন এবং রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে আগত প্রতিষ্ঠিত ডাক্তারবাবুগন তাদের কলেজের স্মৃতি রোমন্থন ও বিভিন্ন অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেন। 



সর্বসম্মতিক্রমে বোর্ডের সভাপতি - বর্তমান অধ্যক্ষ ডাঃ নিতাই চরন ঘোষ, সহ সভাপতি - ডাঃ অচিন্ত্য বল্লভ, সম্পাদক - ডাঃ অনুপম নায়ক, হিসাব রক্ষক - ডাঃ সচিব শংকর মণ্ডল নির্বাচিত হন। অন্তিমলগ্নে এক হৃদয়গ্রাহী মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও আগামী দিনে আরো উন্নততর অনুষ্ঠানের অঙ্গীকারে সমাপ্ত ভাষণ রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ব্যবস্থাপক , সম্পাদক - ডাঃ অনুপম নায়ক।

Pages