Kaliyaganj: ব্যাগে মৃত সন্তান, ৫ ঘণ্টা বাসে চেপে বাড়ি ফিরলেন বাবা - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ মে, ২০২৩

Kaliyaganj: ব্যাগে মৃত সন্তান, ৫ ঘণ্টা বাসে চেপে বাড়ি ফিরলেন বাবা

 



বিবিপি নিউজ: ওড়িশা, বিহার, উত্তর প্রদেশ বা মধ্যপ্রদেশে এর আগে একাধিকবার দেখা গিয়েছে। কখনও মৃতদেহ কাঁধে করে কয়েক কিলোমিটার পথ হাটতে আবার কখনও মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দিতে দেখা গিয়েছে। এবার সেই চিত্র দেখা মিলেছে পশ্চিমবঙ্গে। মেলেনি অ্যাম্বুলেন্স মৃত সন্তানকে ব্যাগে ভরে বাসে করে বাড়িতে ফিরলেন অসহায় বাবা।


জানা গেছে, কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙিপাড়া গ্রামের বাসিন্দা অসীম দেবশর্মা, পেশায় দিনমজুর। তাঁর পাঁচ মাসের দুই যমজ সন্তান অসুস্থ হয়ে পড়ে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে সেই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়। কিন্তু সেই মৃত সন্তানকে তিনি বাড়ি নিয়ে যাবেন কীভাবে?


তাঁর দাবি অ্যাম্বুলেন্স চালক তাঁর কাছ থেকে আট হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু অত টাকা তিনি কোথা থেকে পাবেন? এরপরই তিনি কোনও উপায় না দেখে মৃত শিশু সন্তানকে ব্যাগে পুরে ফেলেন। এরপর বেরিয়ে আসেন হাসপাতাল চত্বর থেকে। ভোরের সরকারি বাসে তিনি সেই সন্তান সহ উঠে পড়েন। হয়তো সরাসরি দেহ নিয়ে তাঁকে এভাবে বাসে উঠতে দেওয়া হত না। বাধ্য হয়েই তিনি ব্যাগের মধ্য়ে সন্তানকে ভরে তিনি উঠে পড়েন বাসে। এরপর দীর্ঘপথ তিনি এভাবেই আসে। বুকে সন্তান হারানোর তীব্র যন্ত্রণা। সেই যন্ত্রণাকে সঙ্গে নিয়েই তিনি বেরিয়ে পড়েন। কাউকে বুঝতে দেননি। যদি বাস থেকে নামিয়ে দেয়! সেই আশঙ্কায় তারা আর কাউকে কিছু বলেনি।


এরপরই তিনি কালিয়াগঞ্জে ফিরে আসার পরে গোটা বিষয়টি তিনি জানান। ব্যাগ খুলতেই দেখা যায় ব্যাগের মধ্যে মৃত শিশু। কালিয়াগঞ্জে নামার পরে তিনি গোটা বিষয়টি জানান। কান্নায় ভেঙে পড়েন তিনি। কালিয়াগঞ্জে ফিরে তিনি জানান, চিকিৎসা করাতে গিয়ে সব শেষ হয়ে গিয়েছে। ১৬ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। অ্যম্বুল্যান্স ৮ হাজার টাকা চেয়েছিল। সেকারণে বাসে করেই মৃত সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছি।

Pages