চাকরি হারবে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষক, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - BBP NEWS

Breaking

শনিবার, ১৩ মে, ২০২৩

চাকরি হারবে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষক, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 



বিবিপি নিউজ: ফের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সবথেকে বড় রায় ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  ২০১৬-র প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়

 

 

  শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যকে ৩ মাসের মধ্যে পুনরায় সঠিক পদ্ধতিতে নিয়োগ সেরে ফেলার নির্দেশ দেয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার বেনজির ভাবে সরকারকে নির্দেশ দেয় সরকার চাইলে মানিকের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। সূত্রের খবর, এই মামলায় চাকরিচ্যুতরা আর আবেদন করতে পারবে না। এছাড়া জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সাড়ে ৬ হাজার প্রশিক্ষিত শিক্ষকের চাকরি বহাল।

Pages