বিবিপি নিউজ,প্রদীপ ব্যানার্জী: মঙ্গলবার ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটি উদযাপিত করলো কবি প্রণাম। এদিন সন্ধ্যায় কচুয়া মোড়ে শিশু উৎসব কমিটির অফিসের পাশেই অস্থায়ী মঞ্চে উদযাপিত হয় এই অনুষ্ঠান।
রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন অনুষ্ঠানের সভাপতি বিজন রতন ভট্টাচার্য্য, শিশু উৎসব কমিটির সভাপতি মনীষী মোহন নন্দী, পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য হরিদাস কর, প্রধান বক্তা ড. অন্বেষা মল্লিক, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজন সেন, ডাঃ পুস্পেন্দু সেনগুপ্ত, স্থানীয় পুরসভার উপ পৌরপ্রধান ধীমান রায়, সি আই সি সদস্য সমীর দত্ত,আশকনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর, পৌর কাউন্সিলর চিরঞ্জীব সরকার, সবুজ শৈশব পত্রিকার সভাপতি ধূর্যটি সান্যাল, সম্পাদক অর্ণব মিত্র, অলোক পাল, সনাতন গোস্বামী ও মল্লিকা সাহা প্রমুখ।
সমবেত সঙ্গীত পরিবেশন করে শিব-রঞ্জনী সঙ্গীত শিক্ষা নিকেতন এবং সুরশ্রী সঙ্গীত শিক্ষা নিকেতনের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও সঙ্গীত পরিবেশন করে সৌপায়ন দত্ত, অর্চিস্মিতা জানা, মিলি ঘোষ, শাশ্বতি বোস।
আবৃত্তি কোলাজ করে আবৃতায়ন এর শিশু শিল্পীরা। এছাড়া আবৃত্তি পরিবেশন করে সমন্তক গুহ, সমন্তিকা গুহ, অন্বেষা দাস, সৃঞ্জয় তালুকদার, ঊর্বি রায়।
প্রধান বক্তা ড:.অন্বেষা মল্লিক তার বক্তব্যের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটদের গান, কবিতা, গল্প প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ কিভাবে সহজ ভাবে ছোটদের বর্ণের সাথে পরিচয় করায়, সহজ ভাবে সব শেখায়।
এছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বিজন রতন ভট্টাচার্য্য, ধীমান রায়, সমীর দত্ত, সত্যসেবী কর প্রমুখ।
নৃত্য পরিবেশন করে কৃত্তিকা রায়। সব ঋতুতেই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান- সমবেত নৃত্যের মাধ্যমে সেটাই ফুটিয়ে তুললো স্বর্ণালী ড্যান্স গ্রুপের শিশু শিল্পীরা।
সবশেষে পরিবেশিত হয় নাটক "পেটে ও পিঠে"।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মল্লিকা সাহা। এদিনের এই কবি প্রণামের সন্ধ্যায় দর্শকের উপস্থিতি ছিল অতুলনীয়।



