নীতি আয়োগের বৈঠক বয়কট কেজরিওয়ালের, তবে কি মমতার পথেই হাঁটছেন আপ সুপ্রিমো - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৬ মে, ২০২৩

নীতি আয়োগের বৈঠক বয়কট কেজরিওয়ালের, তবে কি মমতার পথেই হাঁটছেন আপ সুপ্রিমো

 


বিবিপি নিউজ: এবার কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিলেন কেজরীওয়াল। 




শুধু কেজরিওয়াল-ই নয় আপ শাসিত আর এক রাজ্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও জানিয়ে দিয়েছেন যে, নীতি আয়োগের বৈঠক ‘বয়কট’ করছেন তিনি। আর এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 

শনিবার নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকছেন না। বিরোধী শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর ‘গরহাজিরা’ শাসক বিজেপিকে অস্বস্তিতে রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


Pages