পুলিশে দ্বারস্থ সচিন তেন্ডুলকর! - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ মে, ২০২৩

পুলিশে দ্বারস্থ সচিন তেন্ডুলকর!



বিবিপি নিউজ: পুলিশে দ্বারস্থ হলেন ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। দেশের ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে ঘটে গেল অনাকাঙ্খিত ঘটনা। মাস্টার ব্লাস্টারের নাম, ছবি ও কণ্ঠ ব্যবহার করা হয়েছে একটি ভুয়ো বিজ্ঞাপনে। 



একটি ওষুধের বিজ্ঞাপনের জন্য সচিনের কোনওরকম অনুমতি ছাড়াই তাঁকে ব্যবহার করা হয়েছে বিজ্ঞাপনের প্রচারের জন্য। অনলাইনে বিক্রি হওয়া ওই প্রোডাক্টে সচিনের ছবি, কণ্ঠ ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নিয়েছেন সচিন। ভুয়ো বিজ্ঞাপনের বিরুদ্ধে মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছেন। 


 মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছেন সচিন তেন্ডুলকর।  মুম্বই পুলিশের সাইবার সেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আইপিসির ৪২৬, ৪৬৫, ৫০০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। ভুয়ো বিজ্ঞাপন ব্যবহার করে মানুষকে প্রতারণার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Pages