ঘূর্ণিঝড় মোখার সুপার সাইক্লোনের সম্ভাবনা নেই - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ মে, ২০২৩

ঘূর্ণিঝড় মোখার সুপার সাইক্লোনের সম্ভাবনা নেই

 



বিবিপি নিউজ: অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। এই ঘূর্ণিঝড় ভারতীয় উপকূলে আছড়ে পরার সম্ভাবনা নেই। ঝড়ছি বর্তমানে বাংলাদেশের কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।



আবহাওয়া দফতরের আধিকারিকদের  বিশ্লেষণ অনুযায়ী খবর, ঘূর্ণিঝড় মোখার সুপার সাইক্লোন হওয়ার কোনো সম্ভাবনা নেই।  ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ২১৯ কিলোমিটার পর্যন্ত গতিবেগকে আমরা অতি প্রবল ঘূর্ণিঝড় বলছি। ২২০ কিলোমিটার গতিতে গেলে তখন সেটিকে সুপার সাইক্লোন বলা যাবে।

Pages