শেষ রক্ষা হল না! SSKM-এ বেড না পাওয়া শুভদীপের মৃত্যু, ভেঙে পড়লেন মদন মিত্র - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

শেষ রক্ষা হল না! SSKM-এ বেড না পাওয়া শুভদীপের মৃত্যু, ভেঙে পড়লেন মদন মিত্র

 



বিবিপি নিউজ: শেষ রক্ষা হল না। না ফেরার দেশে পাড়ি দিলেন SSKM-এ বেড না পাওয়া শুভদীপ।  শুভদীপকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মদন মিত্র। 



বেড না পাওয়ার পর এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। আজ শুভদীপের মৃত্যুর খবরে কার্যত ভেঙে পড়েছেন কামারহাটির বিধায়ক। যা নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে তরজা শুরু হয়। 


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রবিবার কলকাতা মেডিক্যাল কলেজ  ও হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয়েছিল এসএসকেএম হাসপাতালে বেড না পাওয়া শুভদীপ পালকে। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল শুভদীপের। বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 

 


 শুভদীপের মৃত্যুতে ফেসবুক একটি পোস্টে মদন মিত্র লিখেছেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।’ শুভদীপের আত্মার শান্তি কামনা করেছেন। তাঁর মৃত্যুতে এতটাই মর্মাহত মদন মিত্র যে আজ নিজের সব কর্মসূচিও বাতিল করে দিয়েছেন তিনি।


Pages