আগামী শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী - BBP NEWS

Breaking

বুধবার, ২৪ মে, ২০২৩

আগামী শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী

 




বিবিপি নিউজ: আগামী শুক্রবার ২৬ মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হবে। এমনটাই ট্যুইট করে জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।গত ৩০ এপ্রিল এবারের জয়েন্ট পরীক্ষা হয়েছিল।

আগামী শুক্রবার অর্থাত্‍ ২৬ মে প্রকাশিত হবে ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এদিন টুইটে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৬ তারিখ দুপুর আড়াইটে নাগাদ সাংবাদিক বৈঠক করে এবছরের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট  ঘোষণা করা হবে।

চলতি বছর প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল। ব্রাত্য বসু জানান, ২৬ তারিখ বিকেল ৪টের পর বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নিজেদের র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে।জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in এ পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবে।

Pages