বিবিপি নিউজ: বাড়িতে ঢুকে মায়ের সামনে গুলি করে বিজেপি নেতাকে খুন করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের কোচবিহার দিনহাটায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত বিজেপি নেতার নাম প্রশান্ত রায় বসুনিয়া।জানা গিয়েছে, প্রশান্ত বিজেপি মন্ডল সভাপতি ছিলেন। এলাকার সংগঠনের কাজে সক্রিয় ছিলেন।
পরিবার সদস্যদের দাবি, শুক্রবার সকালে বাড়িতে খাটে বসেছিলেন প্রশান্ত। সেই সময় কয়েকজন যুবক ঘরে ঢুকে তাঁকে গুলি করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটার শিমুলতলা এলাকায়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে রাজনৈতিক কারনে নাকি ব্যাক্তিগত ব্যাপারে খুন হতে হল প্রশান্তকে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
