করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু, আহত ১৭৯, লাইনচ্যুত ৮ টি কামরা - BBP NEWS

Breaking

শুক্রবার, ২ জুন, ২০২৩

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু, আহত ১৭৯, লাইনচ্যুত ৮ টি কামরা

 


বিবিপি নিউজ:  বালেশ্বরের কাছে দুর্ঘটনায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটির ৮টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ১৭৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।



  অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহতদের বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে। 



এদিন  দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। ৮ টি কামরা লাইনচ্যুত হয়েছে। মালগাড়ির উপরে উঠে গিয়েছে ট্রেনের ইঞ্জিন।

Pages