বিবিপি নিউজ: আনন্দের মধ্যেই কান্নার রোল! লাইভ কনসার্টে গান গাইতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ভোজপুরি গায়িকা নিশা উপধ্যায়। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের সরন জেলায়।
জানা গেছে, উপনয়ন উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছিলেন ভোজপুরি গায়িকা নিশা। আচমকাই এলোপাথাড়ি গুলি এসে তার পায়ে লাগে। এতে লুটিয়ে পড়েন তিনি। যার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
নিশার বাঁ পায়ে গুলি লেগেছে। বর্তমানে পাটনার ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীর থেকে বুলেট বের করা হয়েছে, ট্রমার মধ্যে রয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিশার গান শুনে উত্তেজিত হয়ে সেলিব্রেশন মুডে ছিলেন আগত দর্শক। এরপর কয়েকজন ব্যক্তি আকাশের দিকে বন্দুক তাক করে গুলি চালাতে শুরু করেন।
সরন জেলার গৌর বসন্ত গ্রামের মেয়ে নিশা। এখন পাটনায় বসবাস করেন এই সংগীতশিল্পী। প্লে-ব্যাক গান গাওয়ার পাশাপাশি স্টেজ পারফরমার হিসেবে পরিচিত নিশা।
আপনার ফোনে দ্রুত খবরের আপডেট পেতে আমাদের গ্রুপে যোগ দিতে ক্লিক করুন
