বউয়ের ভয়ে দেড় বছর ধরে যুবক নিখোঁজ, তদন্তে হতবাক পুলিশ - BBP NEWS

Breaking

শনিবার, ২৯ জুলাই, ২০২৩

বউয়ের ভয়ে দেড় বছর ধরে যুবক নিখোঁজ, তদন্তে হতবাক পুলিশ

 



বিবিপি নিউজ: ভাড়া বাড়ি থেকে হঠাৎই করেই উধাও হয় এক যুবক। সেখান থেকে পালিয়ে ঐ জেলারই এক ফার্মহাউসে দিনমজুর হিসেবে কাজ করতে শুরু করেন। 


 কেরালার ইডুক্কি জেলায় ২০২১ সালের নভেম্বরে এই ঘটনা ঘটে। ছেলে নিখোঁজ হওয়ার পর পুলিশের দ্বারস্থ হন বাবা। তার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। 


এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় ওই ব

যুবকের স্ত্রীকে। তিনি জানান, খুন করে পুঁতে দিয়েছেন। এমন দাবির পরই নিখোঁজ যুবকের স্ত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দেহের খোঁজ শুরু করে পুলিশ। কিন্তু কোথাও তার দেহ পাওয়া যায়নি। পুলিশকে ভুল পথে চালনা করার জন্য তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঠিক তার দিন দুয়েক পরই খোঁজ মেলে নিখোঁজ যুবকের। 


 নিখোঁজ যুবকের স্ত্রী অবশ্য গ্রেফতার হওয়ার আগেই নিজের অবস্থান থেকে সরে এসে জানিয়েছিলেন তিনি তাঁর স্বামীকে সম্প্রতি দেখতে পেয়েছেন। যদিও তার দাবি তখন মানা হয়নি। 


ভাবা হয়েছিল, নিজের অপরাধ লুকোতেই এহেন কথা বলছেন তিনি। তবে সত্যিই নিখোঁজ যুবক সামনে আসায় ঘটনার মোড় ঘুরে যায়। কিন্তু কেন তিনি প্রায় দেড় বছর লুকিয়ে ছিলেন?


নিখোঁজ যুবক জানান, লোকজন এসে একদিন হঠাৎই তাকে বেধড়ক মারধর করেন। কেন তাকে মারধর করা হচ্ছে জানতে চাইলে, তারা বলেন, তাঁর স্ত্রী তাদের পাঠিয়েছেন তাঁকে মারতে। তাই স্ত্রীর ভয়েই এহেন কাণ্ড ঘটিয়েছেন। এই বিষয়ে পুলিশ নিখোঁজ যুবকের কোনো পরিচয় প্রকাশ করেনি। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। 


Pages