চলন্ত ট্রেনে শুটআউট,মৃত এক RPF সহ-৩ - BBP NEWS

Breaking

সোমবার, ৩১ জুলাই, ২০২৩

চলন্ত ট্রেনে শুটআউট,মৃত এক RPF সহ-৩

 


বিবিপি নিউজ: চলন্ত ট্রেনে শুটআউট। মৃত এক আরপিএফ সহ মোট ৪ জন। ঘটনাটি ঘটেছে সোমবার সাতসকালে মুম্বই-জয়পুর এক্সপ্রেসে মহারাষ্ট্রের পালঘরের কাছে। এই ঘটনায়  আতঙ্কিত যাত্রীরা।


পশ্চিম রেল সূত্রে জানা গেছে, সোমবার ভোর পাঁচটা নাগাদ মুম্বইগামী জয়পুর এক্সপ্রেস পালঘর স্টেশন ছাড়ার পরই ঘটনাটি ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বি-৫ কামরায় আরপিএফের এক কনস্টেবল তাঁর কাছে থাকা বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন চারজন। এরপর দহিসার স্টেশন ঢোকার সময় অভিযুক্ত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ধরা পড়ে যায়। আগ্নেয়াস্ত্র-সহ তাকে আটক করা হয়। অভিযুক্তের নাম চেতন সিং।


এদিকে গুলিবিদ্ধ ৪ জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত  বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। বাকি তিনজন সাধারণ যাত্রী। কী কারণে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল  চেতন সিং এমন প্রাণঘাতী হামলা চালাল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পশ্চিম রেল জানিয়েছে ।

Pages