অশোকনগর নব সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন ধরনের ফলের চারা গাছ বিতরণ অনুষ্ঠান - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

অশোকনগর নব সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন ধরনের ফলের চারা গাছ বিতরণ অনুষ্ঠান

 



বিবিপি নিউজ,প্রদীপ ব্যানার্জী: গাছ লাগান প্রকৃতি বাঁচান এই স্লোগানকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর নব সৃষ্টি  স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ বিভিন্ন ধরনের ফলের চারা গাছ বিতরন কর্মসূচি।



৩০ শে জুলাই রবিবার নব সৃষ্টির উদ্যোগে আশোক নগরের শেরপুর মোড়ে এ পি এ ক্লাবের স্থায়ী মঞ্চ থেকে আপেল, মুসুম্বি লেবু, কদবেল, লিচু, আম, চেরি ফল, সবেদা, জামরুল, পেয়ারা, আঁশ ফল, ডালিম, সুপারি, গোল মরিচ  প্রভৃতি বিভিন্ন ধরনের ফলের চারা গাছ বিতরন করা হয়। এদিন প্রায় ১২০ টি চারা গাছ তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে। রীতিমত লটারি করে এই গাছের চারা গুলো বিতরণ করা হয়।



এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল কান্তি মালাকার। তিনি বলেন আমাদের বেঁচে থাকতে গেলে গাছ লাগাতেই হবে। তিনি নব সৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানান।  সংগঠনের সভাপতি তুহিন কোনার এবং সম্পাদক অসীম সাহা  জানালেন নব সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর ধরেই  বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড করে থাকে। 


তারই  অঙ্গ হিসেবে এই চারা গাছ বিতরণ কর্মসূচি। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপনের বিকল্প আর কিছু নেই এই কারণেই বলা হয় একটি গাছ একটি প্রাণ ।আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গাছের অবদান প্রচুর। তারা বলেন উন্নয়ন করতে গিয়ে অবাধে বৃক্ষ ছেদন কখনোই কাম্য নয়। নবসৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বহু সাধারণ মানুষ এদিন এগিয়ে এসেছিলেন ।

Pages