ভুয়ো খবরের দিন শেষ! 'ফেক নিউজ' ছড়ালেই ৩ বছরের জেল, নয়া আইন আনছে কেন্দ্র - BBP NEWS

Breaking

শনিবার, ১২ আগস্ট, ২০২৩

ভুয়ো খবরের দিন শেষ! 'ফেক নিউজ' ছড়ালেই ৩ বছরের জেল, নয়া আইন আনছে কেন্দ্র

 



বিবিপি নিউজ: ভুয়ো খবর নিয়ে বিশেষ আইন সংশোধনের পথে পথে কেন্দ্রীয় সরকার। ফলে ফেক নিউজ নিয়ে কড়াকড় হচ্ছে মোদী সরকার। শুক্রবার সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আচমকাই সংসদে ফৌজদারি দণ্ডবিধির আমূল বদল চেয়ে তিনটি বিল পেশ করেন। 


১৮৬০ সালে আইপিসি'কে বদলে তার নাম দেওয়া হয়েছে 'ভারতীয় ন‌্যায় সংহিতা'। ১৮৭২-এর সিআরপিসি'র প্রস্তাবিত নাম 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা'। ১৮৯৮-এর 'ইন্ডিয়ান এভিডেন্স অ‌্যাক্ট'-এর নতুন নাম হতে চলেছে 'ভারতীয় সাক্ষ‌্য আইন'।


৬০০ পাতার এই তিনটি বিলে ব্রিটিশ আমলের 'ইন্ডিয়ান পেনাল কোড' (আইপিসি), 'ক্রিমিনাল প্রসিডিওর কোড' (সিআরপিসি) ও 'ইন্ডিয়ান এভিডেন্স অ‌্যাক্ট' বদলের প্রস্তাব রয়েছে। ব্রিটিশ আমলের এই তিন ফৌজদারি দণ্ডবিধির নামেরও পরিবর্তন করা হয়েছে।



১৮৬০ সালে আইপিসি'কে বদলে তার নাম দেওয়া হয়েছে 'ভারতীয় ন‌্যায় সংহিতা'। 'ভারতীয় ন‌্যায় সংহিতা'র ১৯৫ ধারায় 'ফেক নিউজ' বা ভুয়ো খবর ছড়িয়ে দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ তৈরি করলে সর্বোচ্চ ৩ বছরের কারাবাসের বিধান রয়েছে। দিতে হবে জরিমানাও।


Pages