৯ মিনিটেই শেষ মেসিদের ম্যাচের টিকিট - BBP NEWS

Breaking

শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

৯ মিনিটেই শেষ মেসিদের ম্যাচের টিকিট




বিবিপি নিউজ: ইন্টার মিয়ামির জার্সি গায়ে জড়িয়ে রীতিমতো উড়ছেন লিওনেল মেসি। টানা তিন ম্যাচে দুইবার জোড়া গোল করেছেন। একই সঙ্গে মাঠে সতীর্থদের সঙ্গে সময়গুলো উপভোগও করছেন তিনি। 



সবশেষ মেসিকে এতটা উজ্জীবিত কবে দেখা গেছে, সেটি জানতে হলে ক্যালেন্ডারের পাতা উল্টাতে হবে। যাইহোক, মেজর লিগ সকারে (এমএলএস) মেসি পাড়ি দেওয়ায় লাভ হয়েছে আমেরিকার ঘরোয়া লিগেরই।


রবিবার লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। আর এটি হতে যাচ্ছে মিয়ামির জার্সিতে মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচের সব টিকিট মাত্র ৯ মিনিটেই শেষ হয়ে গিয়েছে।


যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, লিগস কাপের মিয়ামি-ডালাস ম্যাচের সব টিকিট ৯ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছে। যার সর্বোচ্চ মূল্য ছিল ৯ হাজার ডলার পর্যন্ত। আর সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম ছিল ২২৯ ডলার।


এমএলএসের ই-কমার্স পার্টনার ‘ফ্যানাটিকস’ জানিয়েছে, মিয়ামিতে প্রথম ২৪ ঘণ্টায় যে পরিমাণ মেসির জার্সি বিক্রি হয়েছে, তা খেলাধুলার ইতিহাসেই বিরল। দলবদলের পর কোনো খেলোয়াড়ের এত বেশি পরিমাণ জার্সি বিক্রি হয়নি। মেসিকে নিয়ে এই উন্মাদনায় প্রায় ২১ হাজার আসনের ব্যবস্থা করেছে টয়োটা স্টেডিয়ামে।


Pages