বিবিপি নিউজ: শনিবার বিকালে রানাঘাটে ৩৪নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। দাবি তাদের দাবি, যাদবপুরে নাবালক ছাত্র হত্যার প্রতিবাদে এ রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন এমনকি শুভ বুদ্ধিসম্পন্ন সচেতন নাগরিকরা যখন এগিয়ে আসছে তখন, শাসক দলের পক্ষ থেকে কোথাও পরক্ষ ভাবে ভয় ভীতি প্রদর্শন করে কোথাও প্রত্যক্ষভাবে প্রতিবাদের মুখ বন্ধ করতে চাইছে।
এইরকমই যাদবপুরে বিজেপি যুব মোর্চার টেন্ট ভেঙে দিয়ে নির্লজ্জতার নজির সৃষ্টি করলো তারা। তবে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা প্রত্যেক জেলায় আজ প্রতিবাদে অংশগ্রহণ করে। তারা জানিয়ে দেয়, সরকার পক্ষ থেকে আড়াল করা যাবে না মূলত, শিক্ষা দপ্তরের বে নিয়ন্ত্রণ এবং উদাসীনতার ফলেই কালিমালিপ্ত হয়েছে গৌরবান্বিত প্রতিষ্ঠান, অন্যদিকে চলে গেছে একটি তরতাজা প্রাণ। তবে তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এর সাথে যুক্ত প্রত্যেকের শাস্তির দাবী করেন তারা।
