লাদাখের গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ সেনা জওয়ান - BBP NEWS

Breaking

রবিবার, ২০ আগস্ট, ২০২৩

লাদাখের গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ সেনা জওয়ান

 



বিবিপি নিউজ: লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ সেনা জওয়ান। একাধিক সেনা জওয়ান এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন।

 জানা গেছে, শনিবার লাদাখের নিয়মা জেলার কিয়ারি নামক শহরে ঘটনাটি ঘটেছে। বেস ক্যাম্পে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বলে অনুমান। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।সেনার ওই গাড়িতে মোট ১০ জন জওয়ান ছিলেন। তার মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে এবং এক জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।


  জানা গিয়েছে, লে থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে পিছলে খাদে গিয়ে পড়ে যায় বলে সেনা সূত্রে জানা গিয়েছে। 


Pages