বিবিপি নিউজ: দুজনে লিভ ইন করতে শুরু করার পরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে প্রেমিকার সঙ্গে। কিন্তু ওই তরুণী জানতে পারেন, প্রেমিক ইতিমধ্যেই বিবাহিত। এরপরেই ফের তার সঙ্গে ঘনিষ্ঠ হতে আপত্তি করেন তরুণী। আর সেক্স করতে রাজি না হওয়ায় প্রেমিকার গলায় স্ক্রু-ড্রাইভার ঢুকিয়ে খুনের চেষ্টা করল গুনধর প্রেমিক।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গুরুগ্রামে। অভিযোগকারী তরুনী জানিয়েছেন, তিনি বিবাহিত। তবে স্বামীর সঙ্গে তিনি থাকেন না। গুরুগ্রামে একটি ভাড়া নেওয়া ফ্ল্যাটে থাকছিলেন তিনি। সেখানেই শিবম কুমার নামে কনৌজের বাসিন্দা যুবকের সঙ্গে আলাপ হয় ওই তরুণীর। দুজনে পরস্পরের প্রেমে পড়ে যান। লিভ ইন সম্পর্কেও থাকতে শুরু করেন যুগলে।
পুলিশের কাছে অভিযোগে জানিয়েছে, বৃহস্পতিবার একটি বাইকে করে তরুণীর ফ্ল্যাটে আসে শিবম। এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রেমিকাকে জোরাজুরি করতে শুরু করে সে। কিন্তু তাকে প্রত্যাখ্যান করেন তরুণী। তাতেই প্রবল রাগে একটি স্ক্রু-ড্রাইভার বের করে প্রেমিকার গলায় ঢুকিয়ে দেয় অভিযুক্ত। বেশ কয়েকবার কোপ মারার পর সেখান থেকে পালিয়ে যায় সে। (ষ
প্রতিবেশীরাই গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাঁর অভিযোগের ভিত্তিতে সদর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে।
