ফিরহাদের ঘরেই ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জামাই ইয়াসির হায়দার - BBP NEWS

Breaking

শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

ফিরহাদের ঘরেই ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জামাই ইয়াসির হায়দার

 


বিবিপি নিউজ: ভাঙন শুরু শাসকদল তৃনমূলে। খোদ রাজ্যের মন্ত্রীর জামাই ঘাসফুল ছেড়ে হাতে তথা কংগ্রেসে যোগ দিলেন। আজ শনিবার প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতেই কংগ্রেসে যোগদান করলেন  যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ইয়াসির হায়দার। সূত্রের খবর, ইয়াসির রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের জামাই।


সূত্রের খবর, ইয়াসির তৃণমূলের রাজ্য নেতৃত্ব ছাড়াও বিশেষ সমাজকর্মী নামেই পরিচিত। শনিবার একটি সাংবাদিক বৈঠক ডেকে ইয়াসিরের কংগ্রেসে যোগদানের কথা জানায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনিই ইয়াসিরের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন। কংগ্রেসে যোগদান করে ইয়াসির বলেন, 'তৃণমূলে থেকে কাজ করার সুযোগ পাই নি। স্বপ্ন ছিল কংগ্রেসের হয়ে কাজ করব। সেজন্যই এই সিদ্ধান্ত।' পাশাপাশি তিনি বলেন, 'আমি কোনও ব্যক্তি দেখে রাজনীতি করি না, মানুষের জন্য কাজ করি, মানুষের কাজ করার জন্য রাজনীতিতে এসেছিলাম।'


Pages