রাজ্য জুড়ে বনধে্র ডাক! - BBP NEWS

Breaking

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

রাজ্য জুড়ে বনধে্র ডাক!

 




বিবিপি নিউজ: শনিবার অন্ধ্রপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার সন্ধ্যায় আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আর তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতাকে গ্রেফতার করার প্রতিবাদে সোমবার অন্ধ্রপ্রদেশ বনধে্র ডাক দিল (টিডিপি)।



দক্ষিণী অভিনেতা-রাজনীতিক পাওয়ান কল্যাণের দল জন সেনা পার্টি এই বনধ্কে সমর্থন করার ডাক দিয়েছে। এ দিন সকাল থেকেই রাজ্যের বিজয়ওয়াড়া, শ্রীকাকুলাম শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিডিপি সমর্থকেরা। ইতিমধ্যেই বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে বনধ্এর অচলাবস্থা। 



টিডিপির অভিযোগ, চন্দ্রবাবু নায়ডুকে ফাঁসাতে রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের নির্দেশে মিথ্যা অভিযোগ সাজিয়েছে সিআইডি। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দল। অন্য দিকে, সোমবার সকালেই রাজামুন্দ্রি কেন্দ্রীয় জেলে নিয়ে আসা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবুকে।

Pages